৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়নের ৩ ও ৮নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 




চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়নের ৩ ও ৮নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২২ ২০২৫, ২১:৪৩ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৩ ও ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু ও সাজেদুর রহমান মোল্লা হিরন।
শনিবার (২১ জুন) বিকেলে ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন উদ্দিন ফরায়েজী লাল্টু, মোঃ গিয়াস উদ্দিন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌরসভা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাওলানা জিয়াউর রহমান জেবু, মোঃ আব্দুর রাজ্জাক, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জালাল উদ্দিন মোল্লা, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি নেতা মো: মজিবুর রহমান মুজিব, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার জামাল হক মোল্লা।
মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য ইউসুফ আলী মজুমদারের সভাপতিত্বে ও মামুনুর রশিদ দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য কাজী সেলিম, বিএনপি নেতা কামাল উদ্দিন, মাস্টার জামাল হক, মো: নাছির, মন্তু পন্ডিত, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইয়াকুব আলী, কাজী আব্দুল মালেক, মাকসুদুর রহমান মাকসুদ, মহিলা বিএনপি নেত্রী জায়েদা বেগম।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মীর আলমগীর, সদস্য ডাঃ মোঃ মাঈন উদ্দিন মিয়াজী, খোন্দকার আল-আমিন খোকন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, আবুল হাসেম, নূর মোহাম্মদ, রফিকুল ইসলাম শামীম, সদস্য মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হালিম ভূঁইয়াসহ  বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মন্তু পন্ডিতকে সভাপতি, কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও নাছির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
অপরদিকে সন্ধ্যায় ৮নং মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সদস্য রফিকুল ইসলাম মোল্লার সঞ্চালনায় ৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET