২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • চৌদ্দগ্রামে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে কিশোর নিহত 




চৌদ্দগ্রামে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে কিশোর নিহত 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২৬, ২০:৪০ | 670 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় খালিদ হোসেন (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত খালিদ হোসেন উপজেলার মুন্সিরহাট  ইউনিয়নের বারাইশ গ্রামের মৃত ছালে আহম্মেদের পুত্র। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলা মুন্সিরহাট কাদৈর আঞ্চলিক সড়ক কনকপুর নামক স্থানে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার এস আই রায়হান।
নিহতের চাচা সাংবাদিক মীর হোসেন মোল্লা আরমান জানান, আমার ভাতিজা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মুন্সিরহাট বাজারের যাওয়ার সময় সিএনজি অটো রিক্সার সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যায়। এসময় পিছন থেকে একটি মাটি বোঝাই ট্রাক্টর তাকে পায়ের অংশে গুরতর আঘাত করে চলে যায়। স্হানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকর তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মহসিন জানান, দুর্ঘটনা গুরুতর আহত খালিদ হোসেন নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এস আই রায়হান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET