৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রামে যুবদলের উদ্যোগে দুই শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা




চৌদ্দগ্রামে যুবদলের উদ্যোগে দুই শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৪, ১৮:৩৩ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শতাধিক গরীব ও অসহায় রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা যুবদল। রোববার বিকেলে জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ ভুঁইয়া। চিকিৎসা সেবা প্রদান করেন ফ্যামিলি ফিজিশিয়ান, মেডিসিন ও অর্থপেডিক্স অভিজ্ঞ ডাঃ আল আমিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি আবুল কালাম ভূঁইয়া। অনুষ্ঠানে জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সদস্য তৌহিদ উল্যাহ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, আবুল হাসেম, নূর মোহাম্মদ, শরীফ হাসান, খোরশেদ আলম, উপজেলা বিএনপির সদস্য জাফর ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজান খান, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরুন্নবী মানিক, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সুমন, শফিকুর রহমান সবুজ, সোলেমান সেলিম, পাভেল হাসান, নুরু নবী খোকন, এনায়াত উল্যাহ চৌধুরী জুয়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ ইউনিয়ন যুবদলের সদস্য ওসমান গণি রাসেল, যুবদল নেতা গাজী ইয়াহিয়া রতন, চিওড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আকবর, সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শিমুল, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির, সাধারন সম্পাদক মোঃ রাজিব, সদস্য মোঃ আলী, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আলা উদ্দিন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আরাফাত, সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ মামুন, ৬নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ জাফর ভূঁইয়া, প্রবাসী বিএনপি নেতা মোঃ এয়াকুব সোহেল, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম রাশেদসহ ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেছে দি আল-ফালাহ মেডিকেল সেন্টার। এদিকে বিনামুল্যে মানুষের চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় প্রশংসায় ভাসছেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET