৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে রাস্তা ব্যারিকেড দিয়ে ১০টি গরু নিয়ে গেছে ডাকাত দল 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৭ ২০২৬, ২১:১০ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে ১০টি গরু নিয়ে যায়  ডাকাত দল। এসময় চালক ও হেলপার গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে পৌরসভার বালুজুড়ি নামক স্থানে। তথ্যটি বিকেলে নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
থানা সূত্রে জানা গেছে, বুধবার (০৬ মে) রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাট রওনা করে। বৃহস্পতিবার(০৭মে) ভোরে ট্রাকটি চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌর এলাকার বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে ৮/১০ জনের একটি ডাকাত একদল পিছন থেকে গরু বোঝায় ট্রাকটি ধাওয়া করে ব্যারিকেড সৃষ্টি করে, চালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটি ডাকাত দলের নিয়ন্ত্রণে নেয়। পরে ডাকাতদল ট্রাকটি উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা মোল্লা বাড়ীর সামনে নিয়ে ডাকাতদের বহনকৃত একটি পিকআপে ১০টি গরু নিয়ে। এ সময় চালক আকরাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে চলে যায় তারা।
ভোর বেলায় স্থানীয়রা খালি ট্রাক ও চালকদেরকে গাছের সাথে বেঁধে রাখা অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করে।
ট্রাক চালক আকরাম হোসেন বলেন, আমি আজ (বৃহস্পতিবার) ভোর অনুমান ৩ ঘটিকায় পৌরসভার বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান এসে আমার গরু বহনকৃত ট্রাকটির সামনে দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এসময় ৮/১০ জনের একটি ডাকাত দল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে তারা ফেলনা মোল্লা বাড়ীর সামনে গিয়ে আমাকে ও আমার সহকারী দেলোয়ারকে গাছের সাথে বেঁধে গরুগুলো তাদের ব্যবহৃত পিকআপে করে নিয়ে চলে যায়।
গরুর মালিক মো. রফিক বলেন, ‘বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১৩ লাখ টাকা মূল্যের ১০টি বিভিন্ন জাতের গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশে চালক আকরাম হোসেন রওনা করেন। গরুগুলো আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম হাটে নিয়ে যাওয়া হচ্ছিল। আজ সকালে চৌদ্দগ্রাম থানা-পুলিশের মাধ্যমে জানতে পারলাম, ডাকাত দল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে চালক ও হেলপারকে কুপিয়ে আহত করে গরুগুলো নিয়ে যায়।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, সকাল বেলায় ফেলনা গ্রাম থেকে স্থানীয়রা পুলিশে খবর দেয় দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কে বা কাহারা গাছের সাথে বেঁধে রেখেছে এবং একটি খালি ট্রাকও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং খালি ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে ট্রাকের চালক আক্রাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেন বলেন, ডাকাত দল তাদের বহনকৃত গরু বোঝাই ট্রাকটি ফেলনা গ্রামে নিয়ে যায় এবং সেখান থেকে ডাকাতদের ব্যবহৃত পিকআপে করে ১০টি গরু নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ওসি আরো বলেন, এ ঘটনার পরই পুলিশ লুট হওয়া গরু গুলো উদ্ধার ও অজ্ঞাতনামা ডাকাতদলকে সনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET