, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে শতাধিক বিশিষ্ট ব্যক্তির মাঝে ঔষধ বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ১৬:৩৮ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ শতাধিক বিশিষ্ট ব্যক্তির মাঝে আর্সেনিক এ্যালবাম-৩০ নামের হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করেছেন চৌদ্দগ্রাম বাজারস্থ কেয়া হোমিও হলের মালিক ডাঃ মোঃ বেলাল হোসেন। শনিবার দুপুরে শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ শাহজালাল মজুমদারের নিকট ঔষধগুলো হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ টিপু মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবগ্রাম কোনাপাড়ার সাব্বির এগ্রো’র সৌজন্যে দেয়া ওষুধগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভুমিকা পালন করে। করোনা মহামারীর সময়ে উপহার হিসেবে ওষুধ পেয়ে ডাঃ মোঃ বেলাল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান, মেম্বার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET