কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের সাবেক নিকাহ রেজিস্টার, শাহজাহানপুর গ্রামের বাসিন্দা কাজী মাওলানা মোঃ আবদুল জলিল ভুঁইয়া(৬০) রোববার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার বেলা ১১টায় কনকাপৈত ইসলামিয়া মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে চাঁনখার দীঘির পাড়স্থ কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং আত্মীয় স্বজনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।









