কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন রমজান ও করোনা ভাইরাস রোধে কর্মহীন হয়ে পড়া অর্ধশতাধিক অসহায় ও দিনমজুরের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোশারফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইভেন্ট সমন্বয় মনির হোসেন খোকন, ব্যবসায়ী মোশারফ হোসেন, মোঃ হোসাইন মামুন, মোঃ ইয়াছিন, জসিম উদ্দিন, এনায়েত উল্লাহ মাসুম, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন মুন্না, আনিসুর রহমান, ফখরুদ্দিন ইমন, শিক্ষক বেলাল হোসেন শাকিল, জামান সাব্বির, আলাউদ্দিন আলো প্রমুখ। এরপর অসহায় ও দিনমজুরের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও দেশে থাকা দরদী ব্যক্তিদের দেয়া অনুদান সঠিকভাবে বিলিয়ে দিচ্ছে ফাউন্ডেশনের সদস্যরা।









