, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ৩৮১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০২০, ১৯:৩৮ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে তিন হাজার আটশত দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি টিম। আটককৃতরা হচ্ছে; কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চুলাস গ্রামের মৃত আবু ইউছুফ ভ‚ইয়ার ছেলে মোঃ খোরশেদ আলম ভঁ‚ইয়া(৪২) ও মাগুড়া জেলার মাগুড়া সদর থানার ধর্মদা টুপিপাড়া গ্রামের মৃত আইয়ুব সরদারের ছেলে মোঃ সুজন সরদার(২৪)। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি টিম শুক্রবার দুপুরে উজিরপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিন হাজার আটশত দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খোরশেদ আলম ভঁ‚ইয়া ও সুজন সরদারকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET