কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার ভোররাতে চার হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক স¤্রাট সালেহ আহম্মেদ প্রকাশ সবুজকে আটক করেছে র্যাব-১১ এর একটি টিম। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কোদালিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
র্যাব কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ মহিতুল ইসলাম বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম রোববার রাতে কোদালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সালেহ আহমেদ সবুজকে(৩০) আটক করে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রাম থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা ও মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন লোকদের সাথে মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করত বলে স্বীকার করে।









