১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২৪, ২০:০৫ | 740 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ সুজন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত সুজন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শালুকিয়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুজনকে আটক করে পুলিশ। এ সময় অপর একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ১২টি পোটলায় থাকা মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদক আইনে মামলা শেষে সুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘৫০ কেজি গাঁজাসহ আটক সুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এরআগেও সুজনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি’।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET