, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক ২

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১৭:২৬ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার ভোরে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; ঘোলপাশা ইউনিয়নের আদর্শগ্রামের ফরিদ মিয়ার ছেলে আল আমিন হোসেন ও একই গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে হেলাল উদ্দিন বাবু। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এএসআই শরীফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে থানার এসআই আরিফ হোসেন, এএসআই শরীফুল ইসলাম, এএসআই নুরুদ্দিন, কৃষ্ণ লাল রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ আল আমিন হোসেন ও হেলাল উদ্দিন বাবুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET