, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • চৌদ্দগ্রাম উপজেলা রিসোর্স সেন্টার দুদকের অভিযানের পরেও থেমে নেই ইন্সট্রাক্টর মমিনের দূর্নীতি!




চৌদ্দগ্রাম উপজেলা রিসোর্স সেন্টার দুদকের অভিযানের পরেও থেমে নেই ইন্সট্রাক্টর মমিনের দূর্নীতি!

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১৯:১৪ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দূর্নীতি দমন কমিশনের অভিযানের পরেও দুর্নীতি অব্যাহত রেখেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মমিনুল ইসলাম মজুমদার। ৫৪০ জন শিক্ষকের ৬৪ হাজার ৮’শ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সরকার প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য শ্রেণী শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর মাস থেকে চৌদ্দগ্রাম উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রেখেছে। মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন বিদ্যালয়ের ১৮ ব্যাচের মাধ্যমে বাংলা, ইংরেজী, সমাজ ও বিজ্ঞানের উপর ৫৪০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছে।

এ প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে। প্রশিক্ষণ চলাকালীন যাতায়াত দূরত্ব হিসেবে সরকার প্রত্যেক শিক্ষককে বিভিন্ন হারে ভাতা প্রদান করে আসছে। এছাড়াও প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকদেরকে প্রতিদিন দুপুরে খাবারের ব্যবস্থা করেছে। কিন্তু উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মমিনুল ইসলাম মজুমদার শিক্ষকদের থেকে বিভিন্ন খরচ বাবদ ১২০টা করে ৫৪০ জন শিক্ষকের ৬৪ হাজার ৮’শ টাকা কর্তন করে রেখে দিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক অভিযোগ করেছেন।

এ বিষয়ে মঙ্গলবার সকালে অভিযুক্ত রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মমিনুল ইসলাম মজুমদারের বক্তব্য জানতে জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমি কোন শিক্ষকদের থেকে টাকা কর্তন করছি না।

এদিকে রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মমিনুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে গত বছরের প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ তালিকায় ‘ভুয়া নাম’ বসিয়ে সরকারি ভাতা উত্তোলনের অভিযোগে একাধিক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে ফেব্রয়ারি মাসে দুর্নীতি দমন কমিশন দুদকের কুমিল্লা সমন্বিত অফিসের কর্মকর্তারা অভিযান চালানোর পরেও তিনি দুর্নীতি করেই যাচ্ছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET