, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রাম এলাকায় যাত্রীবাহী নৈশকোচে ডাকাতি, যাত্রীদের সর্বস্ব লুট, গ্রেফতার ৩




চৌদ্দগ্রাম এলাকায় যাত্রীবাহী নৈশকোচে ডাকাতি, যাত্রীদের সর্বস্ব লুট, গ্রেফতার ৩

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২১, ১১:২৪ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খাদিজা ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে ডাকাতি করে সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে। এ ঘটনায় পুলিশ ওই বাসের চালক ও সুপারভাইজারসহ ৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে মহাসড়কের কুমিল্লা-ফেনী এলাকায় দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বাসের ভুক্তভোগী যাত্রী বান্দরবান জেলার আলীকদম থানার বৃষ্টি বেগমের স্বামী আবুল কালাম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন।
ডাকাত কবলিত বাসের যাত্রী আলীকদমের বৃষ্টি বেগম, ঢাকার নিউ জুরান এলাকার বাসিন্দা রাব্বি(২৮), কক্সবাজার জেলার চকরিয়া থানার ওবায়েদুল্লাহ(২৫), ভোলার দৌলতখানের বাসিন্দা ইসমাইল(২৮)সহ অন্যান্যরা জানান, ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী খাদিজা-ভিআইপি পরিবহনের(১৫-৪০৭২) নৈশকোচটি ৩০জন যাত্রী নিয়ে রাত ১০টার দিকে ঢাকার সায়দাবাদ থেকে যাত্রা করে। গভীর রাতে বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় তাজমহল হোটেলে যাত্রা বিরতি করে। পুনরায় বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে ওই হোটেল থেকে কিছু দুর সামনে গিয়ে ৪ জন লোককে বাসটিতে উঠায় এবং বাসের লাইটগুলো বন্ধ করে দেয়। এক পর্যায়ে সংঘবদ্ধ যাত্রীবেশী ডাকাতদল চালককে আসন থেকে তুলে নিজেদের মধ্যে একজন বাসটির নিয়ন্ত্রণ হাতে নেয়। অন্যান্য ডাকাতরা দেশীয় অস্ত্রসস্ত্রের ভয় দেখিয়ে এবং মারধর করে যাত্রীদের নগদ টাকা, মূল্যবান স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে মহাসড়কের একটি স্থানে নেমে নির্বিগ্নে পালিয়ে যায়। এ সময় চালক-সুপারভাইজারের রহস্যজনক আচরণে ভুক্তভোগী যাত্রীরা চালক-হেলপারকে বাসটি থামাতে বাধ্য করে এবং জাতীয় সেবা-৯৯৯ এ ফোন করলে ফেনী হাইওয়ে পুলিশ বাসটি আটক করে যাত্রীসহ কুমিল্লা জেলা পুলিশকে বুঝিয়ে দেয়।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান জানান, যাত্রীদের অভিযোগ অনুযায়ী বাসের চালক আবু তালেব(৫২), সুপারভাইজার আরিফুর রহমান(৪৮), হেলপার রফিকুল ইসলাম(৩৫) কে আটক করা হয়েছে। সিসি টিভির ফুটেজ, যাত্রীদের বক্তব্য ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য অনেকটা উন্মোচিত হয়েছে। এ ছাড়া গাড়ীর যাত্রীদের খাওয়া-দাওয়াসহ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ দিকে এ ঘটনায় গাড়ীর যাত্রী বান্দরবান জেলার আলীকদম থানার বৃষ্টি বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। ওই মহিলা ২ লাখ ১০ হাজার টাকাসহ দুইটি স্বর্ণের চেইন ডাকাতরা নিয়ে যায় বলে জানা গেছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET