ছাগলনাইয়ার স্বেচ্ছাসেবী সংগঠন অনুসন্ধান ব্লাড ব্যাংকের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগীতার আয়োজন করা হয়। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চিত্রাঙ্কণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া। অনুসন্ধান ব্লাড ব্যাংকের সভাপতি আনোয়ার হোসাইন মজুমদার’র সভাপতিত্বে ও রিদওয়ানুল বারী ফরহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আফছার, কাশীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলাউদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া। অনুষ্ঠানে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিন, সততা কম্পিউটারের সত্ত্বাধিকারী ফরহাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগঠক হেদায়েত হোসেন চৌধুরী পপিন, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু সহ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও ছাগলনাইয়া অনুসন্ধান ব্লাড ব্যাংকের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং মোট ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত হয়।
Please follow and like us:








