২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • ছাগলনাইয়ায় গ্রীনমার্ট’র ফ্যামিলি সার্ভে ক্যাম্পিং অনুষ্ঠিত




ছাগলনাইয়ায় গ্রীনমার্ট’র ফ্যামিলি সার্ভে ক্যাম্পিং অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২৬, ১১:৫৯ | 741 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় কমিউনিটি কেন্দ্রিক ই-কমার্স সেবায় নতুন মাত্রা যোগ করা গ্রাহক সেবামূলক প্রতিষ্ঠান গ্রীনমার্ট’র ফ্যামিলি সার্ভে ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) স্থানীয় গ্রীণ লাউঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ফ্যামিলি সার্ভে ক্যাম্পিংয়ে বিগত বছরের তিন জন গ্রাহককে বর্ষসেরা গ্রহকের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে গ্রীনমার্ট’র গ্রীণমার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তরুণ উদ্যোক্তা নুরুন নবীর পক্ষে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য প্রদান করেন তানভীর ফারহান। গ্রীনমার্ট’র লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের হোস্ট হিসেবে উপস্থিত মোঃ মাইনউদ্দিন। রিজওয়ানুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইউনাইটেড ট্রাস্ট’র ফেনী জেলা কো-অর্ডিনেটর লায়ন ফয়সাল ভূঁইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিয়াবাজার সরকারি কলেজের প্রভাষক ও জমজম মোটরস’র স্বত্বাধিকারী মোঃ ওমর ফারুক, সততা কম্পিউটারের স্বত্বাধিকারী আবু বকর ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ ফারুক, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স গ্রুপের সভাপতি জিয়াউল হক বাবলু। গ্রাহকদের মধ্য থেকে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন সাইদুর রহমান, সামান্তা আক্তার, নাহিদা আক্তার শিলা, আখি মজুমদার প্রিয়া ওহেমা হাসান।
স্থানীয়দের দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করতে ছাগলনাইয়ায় কার্যক্রম জোরদার করছে
একটি উদীয়মান কমিউনিটি ভিত্তিক ই-কমার্স ও সার্ভিস প্ল্যাটফর্ম গ্রীণমার্ট। গ্রীণমার্টের লক্ষ্য, বাজারে বারবার যাওয়ার ঝামেলা কমানো এবং ঘরে বসেই নির্ভরযোগ্যভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দেওয়া। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রোসারি ডেলিভারি, গ্যাস সিলিন্ডার সরবরাহ, পার্সেল সার্ভিস, বিল পেমেন্ট সহায়তা এবং বিভিন্ন হোম সার্ভিস প্রদান করা হচ্ছে। বিশেষভাবে প্রবাসী পরিবারগুলোর জন্য এটি একটি স্বস্তির সমাধান। যারা দূরে থেকেও তাদের পরিবারের প্রয়োজন নিশ্চিত করতে চান।
গ্রীণমার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুন নবী জানান, গ্রীণ মার্ট শুধু একটি ব্যবসা নয়, এটি একটি বিশ্বাসের জায়গা। আমাদের উদ্দেশ্য সময় বাঁচানো, দুশ্চিন্তা কমানো এবং পরিবারের জন্য নিশ্চিন্ততা নিশ্চিত করা। স্বচ্ছতা, সময়নিষ্ঠ ডেলিভারি এবং দায়িত্বশীল কাস্টমার কেয়ারের মাধ্যমে গ্রীণ মার্ট ইতোমধ্যে সহস্রাধিক পরিবারের আস্থা অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রাহক ভিত্তিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ, ব্যবসায়ী এবং পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে।
অনুষ্ঠানের হোস্ট মোঃ মাইন উদ্দিন তার বক্তব্যে বলেন, ছাগলনাইয়ায় বসবাসরত প্রতিটি পরিবারের দৈনন্দিন প্রয়োজন পূরণের পাশাপাশি গ্রীণমার্টকে এমন একটি শক্তিশালী ও টেকসই প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হচ্ছে যা উদ্যোমী তরুণ ও নিজে কিছু করতে আগ্রহী মানুষদের বাস্তব সহযোগিতা করবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য, ছাগলনাইয়ার যুবসমাজ যেনো কাজের খোঁজে না ঘুরে, বরং নিজেরাই কাজের সুযোগ সৃষ্টি করতে পারে। এই উদ্যোগের মাধ্যমেই আমরা একসাথে গড়ে তুলবো একটি স্মার্ট, স্বনির্ভর ও সম্ভাবনাময় ছাগলনাইয়া। ভবিষ্যতে গ্রীণ মার্ট আরও নতুন সার্ভিস যুক্ত করা, ফ্যামিলি প্যাক ও সাবস্ক্রিপশন মডেল চালু করা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়নের মাধ্যমে ছাগলনাইয়ার পাশাপাশি বৃহত্তর পরিসরে সেবা বিস্তারের পরিকল্পনা করছে। উল্লেখ্য, গ্রীণমার্ট একটি স্থানীয়ভাবে পরিচালিত ই-কমার্স ও মাল্টি-সার্ভিস প্ল্যাটফর্ম। যার মূল ভিত্তি হলো বিশ্বাস, সময়ের মূল্য এবং কমিউনিটির উন্নয়ন। ‘শান্তি বিক্রি করি’ এই দর্শনকে সামনে রেখে গ্রীণমার্ট প্রতিদিনের প্রয়োজনকে সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গ্রীনমার্ট ফ্যামিলি সার্ভে ক্যাম্পিং অনুষ্ঠানে গ্রাহক, স্থানীয় প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গ্রীণমার্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET