২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • ছাগলনাইয়ায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছে সহস্রাধীক কৃষক কৃষাণী 




ছাগলনাইয়ায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছে সহস্রাধীক কৃষক কৃষাণী 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২৬, ০৯:৫১ | 634 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ছাগলনাইয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাগেছে, এ কর্মসাচীর আওতায় ছাগলনাইয়া উপজেলার একটি পৌর এলাকা ও পাঁচ ইউপির ১ হাজার ১২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজী উফশী বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। গতকাল বুধবার (৮ এপ্রিল) ছাগলনাইয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রাশা ফারজানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জলী রাণী দাস, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবদুল কাদের প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET