নজরুল ইসলাম চৌধুরীঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৪ অক্টোবর) বিকেলে শুভপুর ইউনিয়ন পরিষদে এ কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজাবউল হায়দার চৌধুরী সোহেল।
শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার’র সঞ্চালনায় ও সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ম- সাধারন সম্পাদক ও উপজেলা বিআরডিবির পরিচালক মুজিববুর রহমান মুজিব, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু প্রমুখ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









