ছাগলনাইয়া সরকারী কলেজের শিক্ষার্থীরা সঠিক সময়ে উপবৃত্তির টাকা না পাওয়ায় হতাশা প্রকাশ করে। সরকার কর্তৃক প্রদেয় এ উপবৃত্তির টাকা পেতে ব্যবস্থা নিতে সোমবার (৩ মে) দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ করেছে ছাগলনাইয়া সরকারী কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ ,ছাগলনাইয়া সরকারী কলেজের সেশন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সরকারী উপবৃত্তির জন্য সকল ছাত্র-ছাত্রী আবেদন করে। এর কিছু দিন পর কিছু ছাত্র -ছাত্রী উপবৃত্তির জন্য উত্তীর্ণ হয়। এরপর কলেজ কৃতপক্ষ প্রত্যেক ছাত্র-ছাত্রী থেকে ১০০ টাকা করে নিয়ে উর্ত্তীণ সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের নামে পৃথক পৃথক মোবাইল একাউন্ট খুলে দেন উপবৃত্তির টাকা ছাত্র-ছাত্রীদের নিজের একাউন্টে জমা হওয়ার জন্য ।এরপর সরকারের নির্দেশনা অনুযায়ী প্রায় সকল কলেজে সরকার উপবৃত্তির টাকা প্রদান করে ।উপবৃত্তির টাকা সকল কলেজে ছাত্র-ছাত্রীর হাতে তুলে দিলেও ছাগলনাইয়া সরকারী কলেজ এই উপবৃত্তি টাকা ছাত্র-ছাত্রীদের হতে তুলে হয়নি। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের দেখা মিলেছে। শিক্ষার্থীরা আরো অভিযোগ করে,
উপবৃত্তি না পাওয়ার বিষয়ে ছাগলনাইয়া সরকারী কলেজের উপবৃত্তি সংক্রান্ত বিষয়ে দায়িত্বে থাকা শিক্ষককে ২০১৮-১৯ বর্ষের কয়েকজন ছাত্র কতৃক জানতে চাইলে তারা এই বিষয়ে সঠিক কোন উত্তর দেন নাই । শিক্ষকদের অবহেলার কারন এ উপবৃত্তির টাকা পায়নি বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা। তবে কেনো শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পায়নি এ বিষয়টি জানতে ছাগলনাইয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, ছাগলনাইয়া সরকারী কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পায়নি বলে আমার নিকট লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তিনি ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।









