নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি এয়ার অাহাম্মদ ডিপটিকে (৫০) চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। ডিপটি ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া এলাকার অলি মিয়া মুন্সি বাড়ীর মৃত আবু আহম্মদের ছেলে। ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান, গত ২ মে দিবাগত রাতে ছাগলনাইয়া মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের থানা পাড়াস্থ বিদ্যালয়ের মালিকানাধীন বাসার গেইট ভেঙে নিয়ে যায় এয়ার অাহাম্মদ ডিপটি। ছাগলনাইয়া মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, এয়ার আহাম্মদ ডিপটির সাথে স্কুলের মালিকানাধীন ঐ বাসার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলে আসছে। ২ মে বাসাটির গেইট চরি হওয়ায় আমি অজ্ঞাতনামা আসামী করে ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ দায়ের করি। তবে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, আমি অভিযোগে ডিপটির সাথে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের বাসার সম্পত্তি নিয়ে বিবাদ চলছে তা উল্লেখ করেছি কিন্তু ডিপটির রিরুদ্ধে সরাসরি এ অভিযোগ করিনি। তবে ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান, ডিপটির স্বীকারোক্তি মোতাবেক থানা পাড়ার একটি পুকুর থেকে চুরি হওয়া মালামাল পুলিশ উদ্ধার করেছে।









