, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় ‘ফসলের নিবিড়তা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২০, ২২:৪১ | 1017 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় ‘ফসলের নিবিড়তা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ

ছাগলনাইয়ায় কৃষকদের নিয়ে সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় মুহুরী সেচ প্রকল্পে ‘ফসলের নিবিড়তা বৃদ্ধি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তরের (বাপাউবো ফেনী) আয়োজনে ও প্রকল্প পরিচালক আইএমআইপি’র বাস্তবায়নে উপজেলার পাঠাননগর কাছারি বাজার অগ্রণী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২৯-৩০ নভেম্বর  এ প্রশিক্ষণ পরিচালিত হবে। বাপাউবো ফেনীর উপ-প্রধান সম্প্রসারণ অফিসার মোঃ মোমিনুল ইসলাম ভূঁঞার ব্যবস্থাপনায় প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, ছাগলনাইয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ, কৃষি প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন ও সম্প্রসারণ উপদর্শক মোঃ হুমায়ন কবির। বাপাউবো ফেনীর উপ-প্রধান সম্প্রসারণ অফিসার মোঃ মোমিনুল ইসলাম ভূঁঞা জানান, মুহুরী সেচ প্রকল্পের অধিনে নতুন সেচ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET