৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় বিদ্যুৎ সংকটে জনদূর্ভোগ চরমে

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৬:১১ | 1053 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত সীমান্তবর্তী একটি এলাকা। প্রায় ৪ লাখ মানুষের মানুষের বসবাস রয়েছে এ উপজেলায়। এখানে রয়েছে শিল্পকারখানা, বিশ্ববিদ্যালয়  কলেজ, সরকারি বেসরকারি কলেজ, স্কুল, মাদ্রাসা, ব্যাংক-বীমা, হাসাপাতাল সহ সরকারি বেসরকারি শতশত প্রতিষ্ঠান।

সম্প্রতি এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে ঘোষণা করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুতের সংযোগ গেলেও বিদ্যুৎ পাচ্ছেনা বলে অভিযোগ এ উপজেলার জনগণের। পৌর এলাকার ভিআইপি ঘোষিত এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ না থাকলেও অন্যসব এলাকায় বিদ্যুৎ থাকছেনা দিনেরাতে প্রায় সময়ই। অসহনীয় গরমে যেমন জনজীবন দুর্ভোগে কাটছে অন্যদিকে বিদ্যুৎ সংকটে জনগনের দুর্ভোগ চরমে নেমে এসেছে। বিদ্যুৎ সংকটে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ সকলের।

ছাগলনাইয়ায় বিদ্যুৎ থাকছেনা কেনো এমন প্রশ্নের জবাবে পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম আবু বকর শিবলী বলেন, গরম জনিত কারনে বিদ্যুতের ঘাটতি থাকায় এমন সমস্যা হচ্ছে। তিনি জানান, ছাগলনাইয়া উপজেলায় দিনের বেলায় বিদ্যুতের চাহিদা ৮ মেগাওয়াট আর রাতে বেলায় ১৫ মেগাওয়াট। দিনের বেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ থাকলেও রাতে সরবরাহ পেয়েছি মাত্র ৮ মেগাওয়াট তাই বিদ্যুৎ সরবরাহ দিতে কস্ট হয়েছে।

বিদ্যুৎ না থাকলেও মাস শেষে বিদ্যুৎ বিল আগের চেয়ে দ্বিগুণ আসছে বলেও অভিযোগ শতশত গ্রাহকের। গ্রাহকদের অভিযোগ, ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন মানুষের বাড়ীতে নাগিয়ে অফিসে বসেই মনগড়াভাবে ভূতুরে বিল তৈরী করে গ্রাগকদের দিচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET