শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় ছাগলনাইয়া উদয়ন কিন্ডার গার্টেন ও নিম্ন মাধ্যমিক স্কুলের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান। বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের বাবুল’র সঞ্চালনায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ দাউদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র ও উদয়ন কেজি স্কুলের পরিচালক মোঃ আলমগীর বিএ, ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, বিদ্যালয়ের সাবেক সভাপতি মনিরুজ্জামান মজুমদার, আবদুল খালেক বাহার, পরিচালক সামছুল আরিফ খন্দকার কাঞ্চন, পরিচালক মাহবুবুল হক বাবুল, শরীফুল ইসলাম তুহিন, পরিচালক আনোয়ার হোসেন, সামছুল হক, পরিচালক কামাল হোসেন ভুইয়া সহ সকল পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









