১ লা সেপ্টেম্বর ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র শুভ জন্মদিন উদযাপন করেছে উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে উপজেলা আ’লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ ভূঁঞার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব’র সঞ্চালনায় ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউপি চেয়ারম্যান ও পাঠাননগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল। এসময় উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us:








