২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভাইস চেয়ারম্যান’র সাথে সৌজন্য সাক্ষাৎ




ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভাইস চেয়ারম্যান’র সাথে সৌজন্য সাক্ষাৎ

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০১৯, ১৬:০১ | 1457 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলাধীন আনোয়ারা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার। নতুন কমিটি গঠন উপলক্ষে আনোয়ারা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের ও বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এনামুল হক মজুদমারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ফুলের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনোয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, অভিভাবক সদস্য নাছির উদ্দিন, মোঃ মহি উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ উল্যাহ, মোঃ তাজুল ইসলাম, মানিক চন্দ্র সরকার প্রমূখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের বিদ্যালয়ের সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, নবগঠিত কমিটির সকল সদস্য ও শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে কাজ করলে এ বিদ্যালয়টির পাড়ালেখার মান আরো উন্নত হবে। কমিটিতে নতুনদের আগমনে আনোয়ারা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল অতীতের চেয়ে ভালো করবে বলে আশা প্রকাশ করেন ইউএনও সাজিয়া তাহের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET