, , ,

শিরোনামঃ-




জামালগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৪, ০৩:২২ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ৪ আগস্ট জামালগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে দেশীয় অস্ত্রসহ হামলা মারধর ও হাসপাতালে চিকিৎসা নিতে বাঁধা প্রদান করার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৭৬ জনকে আসামী করে জামালগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা শহিদুল ইসলাম বাদী হয়ে জামালগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলাটি দায়ের করার পর পরই আমলে নিয়েছে  জামালগঞ্জ থানা পুলিশ। এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান রেজাউল করীম শামীমকে এ মামলার প্রধান আসামী করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন রেজাউল করীম শামীমের ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পারভেজ, শামীমের ছেলে রেজোয়ান মাহমুদ বাবু, এহসানুল করিম পারভেজের ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রিফাত শাহরিয়ার ফাহিম, নয়াহালট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুজ জহির, আব্দুজ জহিরের ছেলে রাহাত, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেকুল মাহমুদপুর গ্রামের মিসবাহ উদ্দিন, উত্তর কামলাবাজ গ্রামের লাল মাহমুদের ছেলে মিছির আলী, ছাদির মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন, হোসেন আলীর ছেলে খুরর্শিদ আলী, পলক গ্রামের বশির মিয়ার ছেলে আবুল হোসেন, লম্বাবাঁক গ্রামের মৃত করম আলী তালুকদারের ছেলে মোবারক আলী তালুকদার, মোবারক আলীর ছেলে মাসুক তালুকদার, ইমরান আলী তালুকদার, মৃত জাফর মিয়ার ছেলে রুবেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৃত মুসলিম মিয়ার ছেলে নাজমুল হোসেন। মামলার বাদী নয়াহালট গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম।
এজাহার সূত্র  জানাযায়, গত ৪ আগস্ট জামালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্ররা জামালগঞ্জ ডিগ্রি কলেজ থেকে শান্তিপুর্ণ একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদে যাওয়ার পথে উপজেলা পশু হাসপাতালের সামনে যেতে না যেতেই রামদা, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে আওয়ামীলীগ ও তাঁদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাঁরা হামলা করেন। পরে আহতরা পল্লী চিকিৎসকের সেবা নেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস বলেন, নয়াহালট গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৭৬ জনকে আসামী করে দ্রæত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নেয়া হয়েছে। আসামীরা পলাতক, গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET