১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • ঝিনাইদহে ব্যাপক শৈত্যপ্রবাহে তীব্র শীত: দুর্ভোগের মাত্রা দ্বিগুন, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন




ঝিনাইদহে ব্যাপক শৈত্যপ্রবাহে তীব্র শীত: দুর্ভোগের মাত্রা দ্বিগুন, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২৩:৩৭ | 926 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ঝিনাইদহে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করার পর হঠাৎ করেই বেড়েছে শীত। শীত বেড়ে যাওয়ায় স্বাভাবিক কাজকর্মে কিছুটা স্থবিরতা এসেছে। ভোরে কাজে বের হতে গিয়ে সবচেয়ে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। আগুন জ্বালিয়ে অনেকেই চেষ্টা করছেন শীত নিবারণের। সকালের দিকে পথঘাট কুয়াশার চাদরে ঢেকে থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতের কারনে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবি, পথচারী থেকে শুরু করে নানা বয়সী মানুষ। বিশেষ করে মৃদু বাতাস দুর্ভোগের মাত্রাটা আরো বাড়িয়ে দিচ্ছে। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসিকোর্ট এলাকার চা দোকানী মনছুর আলী বলেন, শীতের কারণে বাড়ী থেকে বের হওয়া যাচ্ছে না। সকাল ১০ টা বাজলেও সুর্যের দেখা নেই। এতে শীত আরও বেড়েছে। শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক দবির উদ্দিন বলেন, সকালে মাঠে কাজ করতে যেতে পারছি না। শীতের সাথে সাথে হালকা বাতালে শরীরে কাপুনি উঠে যাচ্ছে। এজন্য অনেক বেলা পর্যন্ত বাড়ীতেই বসে থাকতে হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ছিন্নমুল ও অসহায় মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাত ও দিনের বিভিন্ন সময় কম্বল বিতরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET