, , ,

শিরোনামঃ-




ঝিনাইদহে ভুল চিকিৎসায় স্কুল ছাত্রের মৃত্যু

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০১৮, ২০:১২ | 784 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো : সাবিবর হোসেন, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহে  ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভুল চিকিৎসায় আলি আহসান নামে স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ তুলেছে তার স্বজনরা। রবিবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের এ প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ছাত্র শহরের খাজুরা গ্রামের নাজির উদ্দিনের চেলে ও কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র।
 মৃত ছাত্রের বাবা নাজির উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে তার ছেলে আীল আহসানের পেটে  ব্যাথা হলে  ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি হয়।  পরীক্ষা-নিরিক্ষার পর বলা এ্যাপেনডেসাইট হয়েছে। দ্রুত অপারেশন করতে হবে। ওইদিন রাতে তার অপারেশন করানো হয়। অপারেশন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাঃ মোজাম্মেল হক। অপাারেশন শেষে তিনি চলে যান। চিকিৎসার এক পর্যায়ে রোববার সকালে ওই ছাত্রের মৃত্যু হয়। এসময় স্বজনরা হাসপাতাল চড়াও হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ডাক্তারের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে আলী আহসানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ইতিপুর্বে ওই হাসপাতালে চিকিৎসকের অবহেলায় কয়েকজন রোগীর মৃত্যু হয়েছিল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET