, , ,

শিরোনামঃ-




ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় নৈশ প্রহরীর মৃত্যু

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২৫, ১৯:২১ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তরিকুল  ইসলাম তারেক:
ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা মোড়ে ট্রাকের চাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং সে আলহেরা মোড় এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতো। স্থানীয়রা জানায়, ভোরে দায়িত্ব পালনের এক পর্যায়ে রাস্তার পশ্চিম পাশে দাড়িয়ে ছিল বাদল মোল্লা। সেসময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাদল মোল্লা। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে লাশটি সদর হাসপাতাল মর্গে আছে। তবে এ ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET