১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




টাকা নিতে বাধা দেয়ায় বোনসহ যুবদল নেতাকে পেটাল ছাত্রলীগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০১৮, ১৮:২৯ | 1004 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার,গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ- বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে বাস কাউন্টারের ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নেয়ায় বাধা দেয়ায় উপজেলা যুবদলের সভাপতি শরীফ শফিকুর রহমান স্বপনকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ নেতারা। এ সময় বোন নাজমা বেগম বাধা দিলে তাকেও মারধর করে তারা।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল-কাঁঠালবাড়ী রুটের বিএমএফ পরিবহনের গৌরনদীর বাস কাউন্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় যুবদল নেতাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শরীফ স্বপনের ভাতিজা ও বাস কাউন্টার স্টাফ হাসানাত শরীফ অভিযোগ করেন, বরিশাল-কাঁঠালবাড়ী রুটের বিএমএফ পরিবহনের গৌরনদীর বাস কাউন্টার গত ১২-১৪ বছর ধরে পরিচালনা করে আসছেন উপজেলা যুবদলের সভাপতি শরীফ শফিকুর রহমান স্বপন। গত ২৫ দিন ধরে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া ও তার বড় ভাই ছাত্রলীগ নেতা আতিক মিয়াসহ তার সহযোগীরা প্রতিদিন কাউন্টারের ক্যাশ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কাউন্টারের মালিক শরীফ শফিকুর রহমান স্বপন গৌরনদী বাসস্ট্যান্ডের বিএমএফ বাস কাউন্টারে আসেন। এ সময় ছাত্রলীগ নেতা আরিফ মিয়া ও তার ভাই আতিক মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের ৮-১০ নেতাকর্মী কাউন্টারে প্রবেশ করে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্বপন বাধা দিলে তার ওপর হামলা চালিয়ে সুপারি কাটা জাতা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে স্বপনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় ও সামনের দুটি দাঁত ভেঙে যায়।

স্বপনের আর্তচিৎকারে তার বোন নাজমা বেগম এগিয়ে আলে তাকেও মারধর করে তারা। গুরুতর আহত অব্স্থায় স্বপনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

এ ঘটনায় স্বপনের বোন নাজমা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির বলেন, গৌরনদী বিএমএফ বাস কাউন্টারে হামলার ঘটনার কথা মৌখিকভাবে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET