ঠাকুরগাঁওয়ে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম,সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মোঃ মোসফেকুর রহমান,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী,মোঃ মাজিদার রহমান,ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী, জুয়েলুর রহমান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী শিক্ষা প্রকৌশলী, বেলাল আহমেদ,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইয়েদা সুলতানা ,জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ,পরিবার পরিকল্পনা উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল,শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে দাপ্তরিক সভাও অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উক্ত সভায় বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব পূর্ণ আলোচনা করেন।
Please follow and like us:









