৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২৫, ১৯:০৩ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও চালক আহত হয়েছে। রোববার ভোর ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঁঠারোমাইল বাজারে এই দূর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রোববার ভোরে তালা থেকে একটি মোটরসাইকেলে (সাতক্ষীরা-হ-১৩-১১২৮) দুইজন ব্যক্তি চুকনগর অভিমুখে আসছিলেন। মোটরসাইকেলটি ভোর ৭টার দিকে আঠারোমাইল বাসষ্ট্যান্ডে এসে পৌছায়, এ সময় পাইকগাছা রোড থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওঠার সময় ঘন কুয়াশার মধ্যে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এঘটনায় মোটরসাইকেল আরোহী দেবাশীষ চক্রবর্ত্তী (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর গ্রামের মৃত মধুসূদন চক্রবর্তীর ছেলে। একই ঘটনায় মোটরসাইকেলের চালক তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত মুক্তার খা এর ছেলে আতিয়ার রহমান (৫০) গুরুতর আহত হয়। তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক শিমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET