, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় পিস্তল সহ আটক-১

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২৪, ১৯:৪৭ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তলসহ দিপংকর সরকার (৩২) নামে এক অস্ত্রধারীকে আটক করেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দা তালতলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সে ওই এলাকার রাধাকান্ত সরকারের ছেলে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, দিপংকর সরকার দীর্ঘদিন ধরে অস্ত্রটি তার হেফাজতে রেখেছিল। যার জন্য এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল। তার চলাচলে স্থানীয়রা ভয়ও পেত। খবরটি কিছুদিন আগে আমরা জানতে পারি এবং তাকে আটকের চেষ্টা চালাই।
এক পর্যায়ে রোববার রাতে তার বাড়ি থেকে বিশেষ ভাবে রাখা পিস্তলটি উদ্ধারসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রটি কিভাবে, কোথা থেকে সংগ্রহ করেছিল তা জানা গেছে। কিন্তু তদন্ত স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রুজু হয়েছে যার নং-১৫। একই সাথে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET