খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুরে নষ্ট বৈদ্যুতিক সুইচ ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কসমেটিক ব্যবসায়ী ঘটনার দিন সকালে নিজ ঘরের বারান্দার একটি বৈদ্যুতিক সুইচ কাজ না করায় নিজেই ঠিক করার চেষ্টা করছিল।
এ সময় তিনি তার ছেলে ইমাম হাসানকে ঘরে থাকা মেইন সুইচ বন্ধ করতে বলে। ছেলেটা সুইচ বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হয়। অথচ রবিউল মেইন সুইচ বন্ধ হয়েছে ভেবে বৈদ্যুতিক লাইনে হাত দিলে তাৎক্ষনিকভাবে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Please follow and like us:









