, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় মৎস্য আড়তে পাল্লা-বাটখারায় শুভঙ্করের ফাঁকি, ঠকছে বিক্রেতারা




ডুমুরিয়ায় মৎস্য আড়তে পাল্লা-বাটখারায় শুভঙ্করের ফাঁকি, ঠকছে বিক্রেতারা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২৩, ১৪:৫০ | 784 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ওজন পরিমাপে কাঠ বা লোহার মানদণ্ডের পুরোনো দাঁড়িপাল্লা ও বাটখারায় ঠকছে মৎস্য আড়তে মাছ বিক্রেতারা। ফলে ওজন ও দাম নিয়ে স্বস্তি পাচ্ছে না বিক্রেতারা। তাছাড়া আড়ৎ এলাকা অপরিচ্ছন্ন অবস্থা বিরাজ করছে। যাদের দেখার দায়িত্ব তারা দেখছে না। এমন মন্তব্য সচেতন মহলের। সরেজমিনে দেখা গেছে, ডুমুরিয়া উপজেলার বিভিন্ন মৎস্য আড়ৎদারদের কিছু অসাধু ব্যবসায়ীরা ওজনে কারচুপির জন্য এখনো পুরানো বাটখারা ব্যবহার করছে। উপজেলার কুলবাড়িয়া মৎস্য আড়তে মাছ বিক্রি করতে আসা মোস্তফা কামাল  জানান, আমি চিংড়ি মাছ (গলদা-বাগদা- হরিনা- চামনি) ঘের থেকে মেরে এ আড়তে প্রতিনিয়ত বিক্রি করতে আসি। এখানে কাঠের দাঁড়িপাল্লায় ওজন দেয়। সেক্ষেত্রে আমার মাছের মাফ ঠিক পাই না। তাছাড়া এ আড়তে যে মাছ ডাকে( দরা দর করে )সে মাছ তুলে নেয়।
আবার যে পরিমাপে থাকে সেও মাছ তুলে নেয়। তারপরও শতকরা তিন টাকা কমিশন এ যেন শুভংকরের ফাঁকি। তিনি আরও বলেন, ডিজিটাল দাঁড়ি পাল্লার ক্ষেত্রে এককালীন পুঁজি বেশি লাগলেও ক্রেতা বিক্রেতাদের কাছে স্বচ্ছতা নিশ্চিত হয়। সঠিক ওজন ও মোট দাম চোখের পলকে জানা যায়। নাম বলতে অনিচ্ছুক একজন মৎস্য আড়ৎ মালিক বলেন, মাছ নেওয়ার ঘটনা সত্য কি করবো বলেন, একটা ঘরে ৬/৭ জন ভাগিদার শুধু কমিশনে ৪০/৫০ টাকা করেও হয় না। সকাল বেলার ১/২ ঘন্টা একটা কৃষানের দাম ২০০ টাকা যদি না হয় সংসার চালাবো কি করে। মাছ ক্রেতা জাকির হোসেন বলেন, আমি ১ কেজি মাছ কিনে ১শ গ্রাম কম পেয়েছিলাম। ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক বলেন, যদি শতকরা কমিশন বাদে অন্য কোন পন্থায় যেমন( চুরি) ওজনে কম বা পুরাতন বাটকারা (পড়েন) থাকে , মাছ আড়ৎ অপরিচ্ছন্ন থাকে , ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে কমিশন ছাড়াও অতিরিক্ত মাছ নেয় তবে এটা অন্যায়। এমন অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET