খুলনার ডুমুরিয়ায় আদালতের মাধ্যমে প্রভাবশালীদের হয়রানি থেকে শত বছরের ভোগ দখলীয় সম্পত্তি উদ্ধার করলেন লিটন সরদার নামে এক ভুক্তভোগী ব্যক্তি। আদালত কর্তৃক গত ২৭/১০/২৫ ইং তারিখে এক আদেশে গত ৩১/১০/২৫ ইং তারিখ পুলিশের সহযোগিতায় জমিটি তিনি ভোগদখলে যান।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত মঈনুদ্দিন সরদারের ছেলে লিটন সরদার রোস্তমপুর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ওয়ারেশ হিসেবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে একই গ্রামের আকাম সরদার, ওয়াজেদ আলী সরদার, আব্দুল গফুর সরদার, রেজাউল সরদার, মিজানুর রহমান ও লান্টু সরদার দীর্ঘদিন ধরে জমিটি জবরদখলের পায়তারা করে আসছিলেন। নিরুপায় হয়ে জমির প্রকৃত মালিক লিটন সরদার আদালতে মামলা দায়ের করেন। আদালতে তদন্ত ও দীর্ঘ শুনানির পর ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন ১ম পক্ষকে জমি ভোগদখলে সহযোগিতা এবং ২য় পক্ষদের জমিতে প্রবেশে নিষেধ করা হয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
Please follow and like us:










