৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় শত বছরের ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৫, ১৬:০৬ | 720 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় শত বছরের ভোগদখলীয় সম্পত্তি বারবার জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে (১৩জুন) ফসলি জমিতে কাজ করতে গেলে শ্রমিকদের জোরপূর্বক জমি থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া ইতিপূর্বে একাধিকবার জমি জবর দখলের চেষ্টাও করা হয়। নিরুপায় হয়ে জমির মালিক নিজের ভোগদখলীয় সম্পত্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে খুলনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১ম পক্ষের শান্তিপূর্ণ ভোগদখলীয় সম্পত্তিতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, এইমর্মে ২য় পক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মূলক একটি মামলা করেন।
প্রাপ্ত মামলায় ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত মঈনুদ্দিন সরদারের ছেলে লিটন সরদার উল্লেখ করেন, রোস্তমপুর মৌজায় এস এ ২৩৭ নং খতিয়ানে ০.৩৪ একর জমি তার দাদা গোলাম আলী সরদারের ভোগদখলে থাকা অবস্থায় এসএ খতিয়ানে চুড়ান্তভাবে রের্কড হয়ে প্রকাশিত হয়। এরপর গোলাম আলী সরদার ভোগদখলে থাকা অবস্থায় তার ২পুত্র মহিউদ্দিন সরদার ও নেছার উদ্দিন সরদার, ৪কন্যা আকিজান বিবি, ছায়রা বিবি, রিজিয়া বেগম ও ছকিনা বেগম ভোগদখলে ছিল। গোলাম সরদারের ওয়ারেশগণ ভোগদখলে থাকা অবস্থায় বর্তমান আর এস জরিপে স্বত্ব দখল সৃষ্টে বিআরএস ৩৭০ নং খতিয়ানে ৯৪৭ দাগে ০.১৫ একর ও ৯৪৮ নং দাগে ০.৩৪ একর জমি মহিউদ্দিন সরদার দিং এর নামে সঠিকভাবে রের্কড হয়ে চুড়ান্তভাবে প্রকাশিত হয়। এরপর মহিউদ্দিন সরদারের ছেলে মামলার বাদী লিটন সরদার, ২কন্যা নাসরিন বেগম, শারমিন বেগম ও স্ত্রী নাজমা বেগম জমির দখলে আছে। তারা ভোগদখলে থাকা অবস্থায় গত ২৮/০৪/২০২৫ তারিখ সকাল ৯টায় বিবাদী আকাম সরদার, ওয়াজেদ আলী সরদার, আব্দুল গফুর সরদার, রেজাউল সরদার, মিজানুর সরদার ও লালটু সরদার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর রোপনকৃত ধান ও সবজি কেটে নেওয়ার চেষ্টা করায় স্থানীয়রা বাঁধা প্রদান করলে তারা জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর বিবাদীদের উপর নিষেধাজ্ঞা থাকা অবস্থায় গতকাল শুক্রবার (১৩ জুন সকালে)  আবারও উপরে উল্লেখিত বিবাদীসহ ফারুক সরদার, কামাল সরদার, মফেজ সরদার ও ৮/১০ মহিলা বাদীর জমিতে কাজ করা শ্রমিকদের জোরপূর্বক তুলে দেওয়ার চেষ্টা করে। এঘটনায় বাদী ও তার পরিবার চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। এবং তাদের শত বছরের ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের আশঙ্কা করছে।
এব্যাপারে জমি দখল করতে আসা মফেজ সরদার স্বীকার করেন জমিটি লিটনের দখলে আছে। কিন্তু আমরা পাবো। বাদী লিটন সরদার বলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের নেতৃত্বে বারবার তাদের ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টা করা হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET