খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ হলেন ডুমুরিয়া থানার চন্ডিপুর গ্রামের মৃত ইমদাদ আলী খানের ছেলে আব্দুস সামাদ খান (৭০)। শুক্রবার সকাল ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মালতিয়া চারা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
চুকনগর (খর্নিয়া) হাইওয়ে থানা পুলিশের এস আই পারভেজ হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে লোক মারফত খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে সকল প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কিসের সাথে এই দূঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি, কারন ঘটনাস্থলের কোন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পাওয়া যায়নি। এব্যাপারে নিহতের ভাতিজা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
Please follow and like us:









