ডুমুরিয়ায় স্বামীর সর্বস্ব লুট করে পালিয়েছে স্ত্রী। এঘটনায় স্ত্রী ও শ্বাশুড়ির নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা গ্রামের (বর্তমান ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা এলাকার জনৈক রশিদ মোড়লের বাড়ির ভাড়াটিয়া) আব্দুল্লাহ বিশ্বাসের ছেলে মিজানুর রহমান উল্লেখ করেন, ইসলামী শরিয়াহ মতে গত ২বছর আগে ডুমুরিয়া উপজেলার উখড়া গ্রামের জাকির মোড়লের মেয়ে ১নং বিবাদী টুম্পা বেগমের সাথে তার পারিবারিকভাবে বিবাহ হয়। কিন্তু বিবাহের পর থেকে স্ত্রী তার মায়ের ২নং বিবাদী শাহানারা বেগমের কথামত বাদীর অবাধ্য হয়ে খেয়াল খুঁশি মত চলাফেরা ও সংসার করবে না এই মর্মে একাধিকবার পিত্রালয়ে চলে যায়। বাদী বুঝিয়ে শুনিয়ে তাকে একাধিকবার বাড়িতে নিয়ে আসে। এমতাবস্থায় গত ২৯/০৫/২০২৫ তারিখ দুপুর ২টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে বিবাদী তার ব্যবহৃত কাপড়চোপড়, স্বর্ণালংকার ও নগত ৩৫ হাজার ৭শ টাকা নিয়ে কোথায় যেন চলে যায়। তিনি বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে শ্বাশুড়িকে ফোন দিলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোনটি কেটে দেয়। এছাড়া তাদের সংসারে স্ত্রীর গর্ভে একটি সন্তান আসলেও তার শ্বাশুড়ির কূ-পরামর্শে তা নষ্ট করে ফেলে। নিরুপায় হয়ে ৩১/০৫/২৫ তারিখ ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে স্ত্রী টুম্পা বেগমের নম্বরে একাধিকবার ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ হয়েছে, মহিলাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
Please follow and like us:









