সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা কৃষকলীগের সাবেক আহব্বায়ক মীর মোঃ শহিদুল ইসলাম শহিদ ও মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।
তিনি জানান, তারা দুইজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলার আসামী। এরই প্রেক্ষিতেই রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্বজনদের দাবি গ্রেফতার আগ পর্যন্ত তাদের নামে কোন মামলা ছিল না।
Please follow and like us:










