সিরাজগঞ্জের তাড়াশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১মে) সকাল ১১টার দিকে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে উপজেলা জিয়া মঞ্চের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাড়াশ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মির্জা আব্দুর রশিদ মাহমুদ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খাজা ময়েন উদ্দিন।
তাড়াশ উপজেলার জিয়া মঞ্চের সদস্য সচিব মো জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো সিরাজুল আলম সরকার, জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায় মো রফিকুল ইসলাম, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হাই।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. মোঃ আরিফুল ইসলাম আহবায়ক জিয়া মঞ্চ সলঙ্গা থানা শাখা, মোঃ গোলাম আজম সাবেক সহসভাপতি উপজেলা বিএনপি তাড়াশ, সহ জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









