, , ,

শিরোনামঃ-




তাড়াশে দরিদ্র কৃষকের প্রায় ৫ লাখ টাকা মুল্যের ৬টি গরু চুরি

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২৪, ১৯:২২ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে চোর চক্রের সদস্যরা কৃষকের গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি করে নিয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। মঙ্গলবার (৯ জানুয়া‌রি) রাতে এ ঘটনাটি ঘটে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গরু গুলোকে গোয়াল ঘ‌রে বেঁধে রেখে ঘুমাতে যান। পরদিন ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠে গরুর ঘ‌রে দি‌কে গি‌য়ে দেখতে পান গোয়াল ঘরের দরজার তালা ভাঙা এবং গোয়ালে থাকা ৮টি গরুর মধ্যে থেকে একটি বাছুরসহ ৬টি গরু নেই। কে বা কারা চু‌রি ক‌রে নিয়ে গেছে। এবিষয়ে তাড়াশ থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী বিষয়টি থানায় জানালে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল প্রয়োজনিয় তথ্য উপাত্ত সংগ্রহ পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET