৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তাড়াশে সুফলভোগি পুকুর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২৫, ০০:৩২ | 714 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগী পুকুরের সদস্য করা নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। শনিবার (৩১মে) দুপুরে তাড়াশ পৌর সদরের ভাদাশ গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক ও ভাদাশ পশ্চিম পাড়ার সোহাগ হোসেনের গ্রুপের মনিরুল ইসলাম (৩৫) আলহাজ আলী (৩৫) জোবায়ের হোসেন (২৭) মামুন হোসেন  (২৭) ও খয়বর আলী (৪৫)
অপরদিকে, তাড়াশ পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ন-আহবায়ক মাসুদ রানা (৩২) ও মিলন হোসেন (২৫)সহ উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, তাড়াশ পৌর সদরের ভাদাশ পশ্চিমপাড়ায় অবস্থিত নিমগাছী সমাজ ভিত্তিক মৎসচাষ প্রকল্পের আওতায় ঝিনাইপুকুর ও মাইঠাল দিঘী নামে দুটি পুকুর রয়েছে। সেই পুকুরের ভুমিহীন ও পুকুরপাড়ের বাসিন্দাদের নিয়ে ভাদাশ পশ্চিম পাড়ার সোহাগ হোসেন একটি সুফলভোগীদের তালিকা তৈরি করে উপজেলা মৎস্য অফিসে জমা দেন। অপরদিকে, মাসুদ রানা তার লোকজন নিয়ে একটি তালিকা জমা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শনিবার সকাল ১০টার দিকে দুপক্ষের ধস্তাধস্তি হয়। পরে দুপুর ২টার দিকে উভয়পক্ষের সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষের ১০ আহত হয়। এঘটনায় একে-অপরকে দোষারোপ করছে এবং ওমর ফারুক নামে একজন থানায় বাদি হয়ে বেশ ক’জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET