১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তাহিরপুরে যুবককে কুপিয়ে খুন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ১৯:১১ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এক যুবককে বুজাং দিয়ে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। এ সময় সন্তান কে বাঁচাতে পিতা নাসির উদ্দিন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করে প্রতিপক্ষরা। খুন হওয়া যুবকের নাম শহীদ নুর (১৭)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঘাগটিয়া আদর্শ গ্রামের নাছির উদ্দিন ও তার ভাতিজা গোলাম কাদিরের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।
আজ মঙ্গলবার (৩ মার্চ)  সকালে নাছির উদ্দিন ও তার ছেলে শহীদ নুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরলে হঠাৎ বোজাং (ধারালো অস্ত্র) নিয়ে তাদের প্রতিপক্ষ গোলাম কাদির বাবা ও ছেলের  উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার  কর্তব্যরত চিকিৎসক শহীদ নুরকে মৃত ঘোষণা করেন এবং  আশঙ্কাজনক অবস্থায় শহীদ নুরের পিতা নাছির উদ্দিনক সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ বিষয়ে জানান, সংবাদ পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET