, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তৃণমূল বিএনপির পক্ষে ভোট চাচ্ছেন  গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ




তৃণমূল বিএনপির পক্ষে ভোট চাচ্ছেন  গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৪, ১৫:০৩ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জে তৃণমূল বিএনপির চেয়ারপারসন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সোনালী আঁশ প্রতিকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রমের পক্ষে দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে কদমতলীতে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন কান্তি কর, যুগ্ম আহবায়ক নুরুল আলম খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন পুতুল, যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন, হাদিউজ্জামান মাছুম, জুবায়ের আহমদ জেবুল, আব্দুল মালেক, বেলাল আহমদ, দেলোয়ার আহমদ, জিয়া উদ্দিন, মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ, রফিক উদ্দিন, ইসমাইল আলী, মাহমুদ হোসেন, চেরাগ আলী, আফজাল হোসেন আক্তার, গোলসান আহমদ, আলা উদ্দিন, শামীম আহমদ, রুমেল আহমদ, জামাল আহমদ খান, জুয়েল আহমদ, শেখ হৃদয় তারেক আহমদ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET