“ত্রাস’
মোঃ ফিরোজ খান
আমরা মানুষ সত্যের সঙ্গে থাকবো
করব লড়াই দেশের জন্যে সবসময়
থাকবেনা কোনো হানাহানি এই দেশে
থাকবেনা কোনো সত্রাশ বাহিনীর চিহ্ন।
–
গড়ে তুলবো ত্রাস মুক্ত বাংলাদেশ
থাকবো সবাই একত্রিত হয়ে এদেশে
পথেঘাটে স্কুল কলেজের মাঠে কখনও
হতে দিবোনা আর কোনো ত্রাসের বাহাদুরি।
–
যেখানেই থাকবে অন্যায় অত্যাচার
সেখানেই ছুটবো সবাই মিলেমিশে
ভয় পাবোনা ত্রাস বাহিনীর হুমকি
রুখে দাড়াবো আমরা বীর বাঙ্গালী।
–
কখনও দিবোনা দেশে হতে হামলা
আমরা সবাই এই দেশের সন্তান
একথাই বুঝতে হবে সত্রাশীদের
দেখতে চাইনা কখনও ৭১-এর ত্রাস।
–
পারবেনা করতে কেউ করতে সত্রাসী
সুখে দুখে আমরা সবাই একত্রে আছি
দেশের তরে থাকবোসবাই মিলেমিশে
এটাই হবে সকলের পণ প্রতিক্ষা দেশে।
–
জীবন দিয়েছেন মহান আল্লাহ মোদের
জীবন নিবেন তিনিই একদিন সকলের
একথাই মানব সকলে আমরা সবসময়
ভয় পাবোনা কখনও সত্রাশ দমনে আমরা।







