
- দাগনভুঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট (আইএফএমসি)সহযোগিতায় পূর্বচন্দ্রপুর ইউনিয়নের জগতপুর আইএফএমসি মাঠ স্কুল এর সমাপনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৯ মে) বিকেলে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,কুমিল্লা আইএফএমসি রিজিওনাল টেকনিক্যাল কো-অর্ডিনেটর আব্দুল বারী, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নির্মল চন্দ্র সসূত্রধর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জামাল হোসেন উপ-সহকারী কৃষি অফিসার সফিক উল্ল্যাহ,এফএফ নিপুতি মজুমদার,কৃষক নেছার উদ্দিন ও তাহেরা বেগম (পাখি) প্রমুখ।
এসময় কৃষক মাঠ স্কুলে অন্তর্ভূক্ত ২৫টি পরিবারের মধ্যে কৃষি উপকরণ উপলক্ষে নগদ দেড়হাজার টাকা ও তাহেরা বেগম,মারজাহান বেগম ও নেছার উদ্দিনকে পুরস্কার দেয়া হয়।









