, , ,

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • দিনাজপুরে শিল্পপতি জিয়াউল কাওসার বিপুর সহায়তায় ত্রান বিতরন




দিনাজপুরে শিল্পপতি জিয়াউল কাওসার বিপুর সহায়তায় ত্রান বিতরন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৮ ২০২০, ১৯:২৫ | 912 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

শিমুল দিনাজপুর প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ও অসহায় পরিবারের মানুষদের বাঁচাতে দিনাজপুরে শিল্পপতি জিয়াউল কাওসার বিপু‘র উদ্দ্যোগে ত্রান বিতরণ সম্পন্ন হয়েছে।

দেশের এই ক্্রান্তিকালে ত্রান সামগ্রী নিয়ে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত উদ্যোগে এখন অনেকেই কর্মহীন অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে দিনাজপুরে ঢাকাস্থ জিয়া অটোরাইস মিলের সত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি জিয়াউল কাওসার বিপুর সৌজন্যে শহরের শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শহরের বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের কর্মহীন শতাধিক মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সহ:সাধারন সম্পাদক রতন সিং।

ত্রাণ বিতরণকালে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,এমন দূর্যোগে দেশের শিল্পপতি ও বিত্তবানরা এভাবে এগিয়ে এসে যদি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ায় তাহলে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করা মানুষের জন্য অনেক সহজ হবে। পাশাপাশি যাদের সামর্থ আছে তারা যেন সাধ্য মত এসব গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান,এবং তাদের খোজ খবর নেয়ার আহ্বানও জানান বক্তারা।

বিতরনকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো মিনিকেট চাল ৫ কেজি,চিনিগুড়া পোলার চাল ১ কেজি,,আলু ২ কেজি,মশুরের ডাল ১ কেজি, সোয়াবিন তেল ১/২ কেজি,লাচ্ছা সেমাই ১/২ কেজি,ড্যানিশ কনডেন্স মিল্ক ১টি, চিনি ১ কেজি। অনুষ্ঠানে এসময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET