লিচেস প্লাটফর্মে অনুষ্ঠিত হলো দিনাজপুর চেস ক্লাব আয়োজিত ১০০ তম অনলাইন দাবা টুর্নামেন্ট। সোমবার (৩ জুলাই) সাড়ে ৯ টায় ১০০ তম অনলাইন দাবা টুর্নামেন্টে ১০৫ জন দেশ-বিদেশের ভাল মানের দাবা খেলোয়াড় অংশগ্রহন করেন। মোট ৮ রাউন্ড এ চ্যাম্পিয়ন হন অনন্ত চৌধুরী। ১ম রানার আপ হয়েছে ক্যান্ডিডেট মাস্টার মাহাতাব উদ্দীন আহম্মেদ রবিন ও ২য় রানারআপ হয়েছেন দিনাজপুর জিলা স্কুল এর ১০ম শ্রেনীর ছাত্র আবু হোরায়রা সৌরভ। ৪র্থ হয় জাবেদ আল আজাদ, ৫ম হয় মোঃ শরিফুল ইসলাম, ৬ষ্ঠ হয়েছেন মোঃ শরিয়ত উল্লাহ, ৭ম মোঃ হাদিউজ্জামান ফিরোজ, ৮ম ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দীন, ৯ম এস,কে,রুমান-উর-রশিদ এবং ১০ম হয়েছেন মোঃ সাজিদ বিন জাহিদ। ক্যাটাগরি পুরস্কার ঃ ১০০০-১৫০০ রেটেড এ ফাবিয়ান, ১৫০১-১৮০০ রেটেড এ অতনু রায়, ১৮০১-২০০০ রেটেড এ মোঃ মনিরুজ্জামান। সেরা দিনাজপুর এ সাইফুল রেজা।
টুর্নামেন্টটি প্রাইজ মানি ছিল মোট ২৫০০ টাকা। স্পন্সর করেছেন দিনাজপুর চেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দিনাজপুর জেলা দাবা খেলোয়াড় সমিতির যুগ্ন-সম্পাদক মোঃ নাদিম। খেলাটি অনলাইন এ পরিচালনা করেছেন দিনাজপুর চেস ক্লাব এর পরিচালক মোঃ আকমল হোসেন।
Please follow and like us:









