১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দেবহাটা থেকে র‍্যাব-৬ এর অভিযানে ১৭০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০১৯, ১২:২১ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন নওয়াপাড়া গ্রামস্থ এলাকায় থেকে ১৭০(একশত সত্তর) বোতল ফেন্সিডিল সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গত ১১ (ডিসেম্বর) ২০১৯ তারিখ আনুমানিক ২২.০০ ঘটিকার সময় এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন নওয়াপাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রির করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন রামকৃষ্ণপুর গ্রামস্থ মৃত রওশন আলীল কবরস্থানের ইটের সুলিং রাস্তার উপর হইতে সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় মোঃ জুল হোসেন(৩৫), পিতা- জনিরুদ্দিন মন্ডল, সাং-বেলী, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে ১। ফেন্সিডিল- ১৭০ বোতল, ২। মোবাইল ফোন-০১ টি, ৩। সীম কার্ড- ০২টি, ৪। নগদ -৩,৬২৭/- টাকা সহ হাতে-নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ মামলা নং-১৩, তারিখঃ ১২/১২/২০১৯ ইং।

পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET