, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোহারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত




দোহারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২২, ২৩:১৭ | 1219 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন” এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা – ২০২২ সম্পন্ন হয়। শুক্রবার সকালে ধীৎপুর শহীদ সাকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সরকারি-বেসরকারি ৩টি স্কুলের প্রাক-প্রাথমিক পর্যায়ের মোট ৩০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
উল্লেখ্য, শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন, ছাত্র এবং সমাজ এই দুইটি বিষয় নিয়ে  প্রতিষ্ঠা সাল ২০১৭ থেকেই কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়া, গরীব অসহায় শিক্ষার্থীদের শিক্ষা-সামগ্রী প্রদান, মেধাবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করাই হলো এই সংগঠনের অন্যতম কাজ। এছাড়া সংগঠনের সদস্যরা নিয়মিত রক্তদান করেন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে।
ভবিষ্যতে আমাদের এই আয়োজন আরো বৃহৎ পরিসরে হবে বলেও জানান সংগঠনের সদস্যরা। উক্ত কুইজের পুরস্কার খুব শীঘ্রই বিজয়ীদের হাতে তুলে দেবে তারা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET